বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০০৯

 

টাঙ্গাইল জেলার মধুপুর থানায়।
কেনো বিখ্যাত: 

মধুপুরের ধনবাড়ি মসজিদও দেখার মতো। এটি প্রাচীন আমলের কীর্তি। একসময় ধনপতি সিংহ নামে এক নৃপতি রাজত্ব করতেন বলেই এর নাম ধনবাড়ি হয়েছে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলের মুঘল সেনাপতি ইস্কান্দার খান ও তার ভাই মনোয়ার খান এ স্হানের জমিদার ছিলেন। তাদের নির্মিত মসজিদটি ছাড়াও এই দুই ভাইয়ের কবর দেখতে পাবেন ধনবাড়িতে। নওয়াববাড়িও দেখবেন এই ধনবাড়িতে। নওয়াব মঞ্জিল দেখতে গিয়ে জানবেন, মরহুম নবাব নওয়াব আলী চৌধুরী ধর্মীয় ও দাতব্য কাজে সহযোগিতার জন্য ১৯২৯ সালের ৮ এপ্রিল মধুপুর উপজেলার কিসমত ধনবাড়ি, বর্ণিচন্দবাড়ি, কয়রা, মুশুদ্দী ও কেরামজানি মৌজার ৮৮ একর ১২ শতাংশ ভূমি ‘নওয়াব আলী খোদাবকস ওয়াক্‌ফ এস্টেট’ নামে ওয়াকফ করে দিয়ে যান। ধনবাড়ি নওয়াব বাড়ির দৃষ্টিন্দন স্হাপত্যগুলোর মধ্যে রয়েছে নওয়াব মঞ্জিল, নওয়াব প্যালেস, নওয়াব শাহ মসজিদ, অন্দর মহল, বিশাল দীঘি, মিউজিয়াম, নানা রকম ফুলের বাগান। নওয়াব মঞ্জিলটি ছিল নওয়াব সাহেবের প্রাচীন আবাস কক্ষ। কারুকার্য খচিত এই ভবনটির ভিতরে নবাবী আমলের আসবাবপত্র রয়েছে। 
কিভাবে যেতে হয়: 

ঢাকার মহাখালী থেকে বিনিময় পরিবহনে সরাসরি ধনবাড়ি যাওয়া যায়। বাস ভাড়া ১২০ থেকে ১৫০ টাকা।
 

সোমবার, ১৬ মার্চ, ২০০৯

দেবেন্দ্রনাথ সাহা এবং মাতার নাম কিরণবালা।প্রথম জীবনে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হলেও পরবর্তী জীবনে তিনি বিপুল অর্থ-বিত্তের মালিক হন। তিনি জনহিতার্থে ৭৫০ শ উপমহাদেশের প্রখ্যাত দানবীর রনদা প্রসাদ ১৮৯৬ সালের ২৫ নভেম্বর রনদা প্রসাদ সাহা (আরপি সাহা) টাঙ্গাইল জেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম য্যাবিশিষ্ট মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন। এরপর ভারতেশ্বরী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজ, মির্জাপুর ডিগ্রি কলেজ, পাইলট বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, কুমুদিনী কল্যাণ সংস্থার প্রভৃতি প্রতিষ্ঠা করেন। মির্জাপুর গ্রামের অতুলচন্দ্র পোদ্দার (৮০) এবং কুমুদিনী কল্যাণ সংস্থা অন্যতম পরিচালক প্রতিভা মুৎসুদ্দি জানান, আরপি সাহা নিজের জন্য কিছু রেখে যাননি। সমস্তô সম্পত্তি তিনি দেশের গরীব-দুঃখীদের জন্য দান করে গেছেন।
সন্তোষ জমিদারবাড়ি (টাঙ্গাইল)
কোথায় অবস্হিত:
টাঙ্গাইল সদর জেলায়।
কেন বিখ্যাত:
টাঙ্গাইল শহর থেকে ২ মাইল দূরে সন্তোষ জমিদারবাড়ি যাবেন সড়কপথে রিকশায়। সন্তোষ জমিদারবাড়িটি এক বিরাট দিঘির পাশে অবস্হিত। অপরূপ কারুকার্যখচিত জমিদারবাড়িটি খুবই আকর্ষণীয়। সন্তোষেই দেখতে পাবেন মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাষানীর মাজার শরীফ।
কিভাবে যেতে হয়:
ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড হতে ধলেশ্বরী, ঝটিকা ও নিরালা পরিবহনে যাওয়া যায়। ২ থেকে আড়াই ঘন্টা্‌ সময় লাগে টাঙ্গাইল পৌছতে। আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস কিংবা সিল্ক সিটিতে টাঙ্গাইল যাওয়া যায়।
কোথায় অবস্হিত:
টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায়।
কেন বিখ্যাত:
টাঙ্গাইল জেলা সদর থেকে ৬ থেকে ৭ কিলোমিটার দূরে আটিয়া জামে মসজিদ অবস্হিত। এটি দেশের প্রাচীনতম মসজিদগুলোর একটি। ১৬০৮ সালে বায়েজীদ খান পন্নীর পুত্র সায়িদ খান পন্নী এ মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদের ছবি ১০ টাকার নোটে রয়েছে। এখানে যাওয়া যাবে রিকশায়। আটিয়া মসজিদ লৌহজং নদীর পাড়ে অবস্হিত। আটিয়া মসজিদকে কেন্দ্র করে প্রায় ২ কিলোমিটার জুড়ে অনেক প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ রয়েছে। এই মসজিদের কাছে রয়েছে শাহ বাবা আদম কাশ্মীরীর মাজার।
কিভাবে যেতে হয়:
ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড হতে ধলেশ্বরী, ঝটিকা ও নিরালা পরিবহনে যাওয়া যায়। ২ থেকে আড়াই ঘন্টা্‌ সময় লাগে টাঙ্গাইল পৌছতে। আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস কিংবা সিল্ক সিটিতে টাঙ্গাইল যাওয়া যায়।

রবিবার, ৮ মার্চ, ২০০৯

Tangail (Bengali: টাঙ্গাইল জিলা) is a district (zila) in central region of Bangladesh. It is a part of the Dhaka division. The population of Tangail zila is about 3.2 million and its surface area is 3,414.39 km². The main town of Tangail District is the district town Tangail. It is surrounded by the several districts, such as Jamalpur district on the north, the Dhaka and Manikganj districts on the south, the Mymensingh and Gazipur districts on the east, and the Sirajganj district on the west. The main rivers that cross the Tangail district are the Jamuna, Dhaleshwari, Jhenai, BangshiThe subdivision of Tangail was established in 1870. It was turned into a district on December 1, 1969.[1]The district consists of 5 corporations, 8 municipalities, 72 wards, 211 mahallas, 103 union parishads and 2431 villages. Tangail is subdivided into 12 subdistricts (upazila/thana). The name of the upuzilas are: Tangail Sadar, Sakhipur, Basail, Madhupur, Ghatail, Kalihati, Nagarpur, Mirzapur, Gopalpur, Delduar, Bhuapur and Dhanbari, Lohajang, Langulia, Elongjani, Jugni, Fotikjani and the Turag.(juboraj)